- গনভবনে কুয়েতের প্রধানমুন্ত্রী কে লাল গালিচা স্বংবর্ধনা ।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই নেতা একান্ত বৈঠকে অংশ নেন। শিমুল হলে বৈঠকটি স্থায়ী হয় প্রায় বিশ মিনিট। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা হয়। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে গুরুত্ব দেন। কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দু’দেশের প্রধানমন্ত্রী মতবিনিময় হয়েছে।


No comments:
Post a Comment